ফরিদপুরে যুবককে মারধর ও বিষ খাইয়ে হত্যার অভিযোগ

ফরিদপুরে মোবাইল ফোনে লুডু (জুয়া) খেলা নিয়ে মো. ইজ্জল শেখ (৪৪) নামের এক ব্যক্তিকে মারধরের পর বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (৭ জুন) রাতে শহরতলীর হোগলাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। পরদিন ময়নাতদন্ত শেষে যুবকের মরদেহ দাফন করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তের আশ্বাস দিয়েছে।

পুলিশ, পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ঈদের দিন শনিবার দুপুরে কানাইপুরের হোগলাকান্দি বাজারের পাশে নদীর তীরে মোবাইল ফোনে জুয়া (লুডু) খেলেন ইজ্জল শেখ ও স্থানীয় হানিফ শেখ। খেলা শেষে মোবাইল ফোন খুঁজে না পেয়ে হানিফ শেখ তাকে ডেকে এনে মারধর করেন। পরে ইজ্জল শেখ মোবাইল ফোনটি খুঁজে এনে ফিরিয়ে দেন। এর জের ধরে ওইদিন বিকেলে আবারও হানিফ ও তার সহযোগীরা ইজ্জলকে মারধর করেন। কিছু সময় পর ইজ্জল শেখকে রাস্তার পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এ সময় তার মুখ দিয়ে লালা বের হচ্ছিল। পরে রাত ৯ টার দিকে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবরওয়ালা/এফএস 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।