সাঁতার শেখাতে গিয়ে পুকুরে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

চট্টগ্রামের পটিয়ায় ভাতিজাকে সাঁতার শেখাতে গিয়ে পুকুরে ডুবে চাচা ও ভাতিজা দুজনের মৃত্যু হয়েছে। সোমবার (৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আশিয়া ইউনিয়নের বাথুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন উপজেলার বাথুয়া গ্রামের নাছির উদ্দীন চৌধুরী (৫২) ও তাঁর ভাতিজা আরিয়ান চৌধুরী (১৪)। আরিয়ান চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। সে নাছির উদ্দীনের ছোট ভাই আইয়াছ উদ্দীন বাহারের ছেলে।

জানা যায়, ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে আসে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র আরিয়ান। সোমবার চাচা নাছির উদ্দীন ভাতিজা আরিয়ানকে সাঁতার শিখাতে গিয়ে যায় বাড়ির পুকুরে। সাঁতার শেখানোর এক পর্যায়ে হাত থেকে ভাতিজা ছুটে যায়। এসময় আরিয়ান পানিতে ডুবে যায়।

ভাতিজাকে খুঁজতে গিয়ে পানির নিচে চাচা নাছির উদ্দীনও ডুবে যায়। এর কিছুক্ষণ পর পানিতে চাচা-ভাতিজার মরদেহ ভেসে উঠলে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পটিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিলে এসময় চিকিৎসক চাচা-ভাতিজাকে মৃত ঘোষণা করেন।

পটিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক জুয়েল কান্তি বলেন, ‘আমরা শুনেছি, পুকুরে সাঁতার শেখানোর সময় চাচা-ভাতিজা দুজনই ডুবে যান। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষার পর দুজনকেই মৃত ঘোষণা করা হয়।’

খবরওয়ালা/এসআর

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।