চামড়ার দাম কম পাচ্ছে বিষয়টি সঠিক নয়: বগুড়ায় বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, চামড়ার দাম কম পাচ্ছে বিষয়টি সঠিক নয়, কিছু অসাধু ব্যবসায়ী ও কিছু তথাকথিত সাংবাদিক সিন্ডিকেটের মাধ্যমে চামড়ার দাম কম বলে প্রচার করছেন। তিনি বলেন,সরকার লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ করেছেন। সেক্ষেত্রে লবণযুক্ত চামড়ার দাম নির্ধারিত মূল্যের চেয়ে বেশি পাবেন। 

 মঙ্গলবার(১০ জুন) বিকেলে বগুড়া শহরের জামিল মাদ্রাসায় কোরবানির পশুর চামড়ার অস্থায়ী সংরক্ষণাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথাগুলো বলেন। 

বাণিজ্য উপদেষ্টা  বলেন, প্রধান উপদেষ্টার নির্দেশনায় চামড়ার বাজারে স্থিতি নিশ্চিতে দেশে প্রথমবার সাড়ে সাত লাখ মণ লবণ বিনামূল্যে মসজিদ মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে। 

 দেশের সামগ্রিক চামড়া ৬শ থেকে ৭শ কোটি টাকার বেশি নয়, বাজারে হাসিল উত্তোলন ৪ থেকে ৫ হাজার কোটি টাকা, হাসিলের মধ্যে এতিমখানায় সম্পৃক্ত করতে চাই। শুধু চামড়া নয় হাসিলেও তাদের হক থাকা উচিত, প্রধান উপদেষ্টার নির্দেশনায় হাট নীতিতে এ বিষয়ে সম্পৃক্ততা রাখবেন বলে জানান।

এসময় জেলা প্রশাসক হোসনা আফরোজা, পুলিশ সুপার জেদান আল মুসাসহ বিসিকের কর্মকর্তা ও  মাদ্রাসা কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন। 

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।