সুন্দর পোশাক পরা ম্যাক্সিমাম মেয়েরা মাদকের সঙ্গে জড়িত: স্বরাষ্ট্র উপদেষ্টা

মাদক ও দুর্নীতিকে সমাজের সবচেয়ে ভয়াবহ দুটি সমস্যা হিসেবে অভিহিত করে এর বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘এটা শুধু সরকারের কাজ নয়, বরং সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত দায়িত্ব।’

এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘মেয়েরা দেখলাম সুন্দর পোশাক পরে আছে। অথচ এদের ম্যাক্সিমাম মাদকের সঙ্গে জড়িত।’ তার মতে, দেশে মাদক সংশ্লিষ্টতা দুইভাবে হচ্ছে একটি সরাসরি সেবনের মাধ্যমে এবং অন্যটি চোরাচালান বা বিক্রির সঙ্গে যুক্ত থেকে।

তিনি উপস্থিত জনতাকে উদ্দেশ করে বলেন, ‘এই মাদকের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। সচেতনতা ছাড়া সমাজ রক্ষা করা সম্ভব নয়।’

গণমাধ্যমকর্মীদের প্রতিও আহ্বান জানিয়ে বলেন, ‘মাদকের বিরুদ্ধে লিখুন। মানুষকে সচেতন করুন। বিজিবিতে দায়িত্বে থাকা অবস্থায় আমি বলতাম তুমি হয়তো এক বোতল ফেনসিডিল পাচার করে ১০০ টাকা রোজগার করছো। কিন্তু একদিন তোমারই আত্মীয় সেই ফেনসিডিল সেবন করলে তুমি বুঝবে কী ভুল করেছো।’

দুর্নীতিকে তিনি মাদকের চেয়েও ভয়াবহ বলে আখ্যা দেন। তার মতে, ‘নেশা করে বা বিক্রি করে সমাজের ক্ষতি হয় ঠিকই, তবে দুর্নীতি সমাজের ভিতটাই ধ্বংস করে দেয়।’

কারা প্রশাসন প্রসঙ্গেও তিনি কঠোর অবস্থানের কথা জানান। তিনি বলেন, ‘কারারক্ষীদেরও শাস্তির আওতায় আনা হচ্ছে। ‘স্যার’ বলেই আর পার পাওয়া যাবে না। বরং দুর্নীতিতে জড়ালে ডাবল শাস্তি পেতে হবে।’

সবশেষে, সমাজকে নিরাপদ ও সুস্থ রাখতে তিনি সবাইকে মাদক ও দুর্নীতিবিরোধী যুদ্ধে এগিয়ে আসার আহ্বান জানান।

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।