মিরপুরে ফেন্সিডিল সহ মাদক ব্যাবসায়ী আটক

মিরপুর প্রতিনিধি ॥ গতকাল মঙ্গলবার (১৯ মার্চ)  সকাল সাড়ে ৯ টার সময় জেলা ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩৫ বোতল ফেন্সিডিল সহ নাজমুল হাসান (৩৫) নামে এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাজমুল হাসান হলেন দৌলতপুর উপজেলার তারাগুনিয়া মধ্য পাড়ার, জালাল খামারুর ছেলে। ডিবি পুলিশের তথ্য  মতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার মিরপুর টু জিয়া রোড গামী আদর্শ পাড়ায় পাকা রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী নাজমুল হাসান কে ৩৫ বোতল ফেন্সিডিল সহ আটক করা হয়।  জেলা ডিবি অফিসার ইনচার্জ মোঃ মাহফুজুল হক চৌধুরী বলেন এ বিষয়ে মিরপুর থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

খবরওয়ালা সম্পর্কে:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।