মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে কৃষককে কুপিয়ে জখম

মাদারীপুরের রাজৈর উপজেলায় পূর্বশত্রুতা ও জমিজমা বিরোধের জেরে রেজাউল শেখ (৫০) নামের এক কৃষককে কুপিয়ে জখম করা হয়েছে।

রবিবার (১৫ জুন) দিবাগত রাতে উপজেলার খালিয়া ইউনিয়নের গোবিন্দপুর সুন্দিকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত রেজাউল শেখ (৫০) গোবিন্দপুর সুন্দিকুড়ি এলাকার ছত্তার শেখের ছেলে। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে গোবিন্দপুর সুন্দিকুড়ি এলাকায় হাফিজুল শেখের সঙ্গে রেজাউল শেখের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। সম্প্রতি এ নিয়ে হাফিজুল শেখকে কুপিয়ে জখম করেন রেজাউল ও তার লোকজন। এর জেরে গতকাল রাতে রেজাউল বাড়ি ফেরার পথে সুন্দিকুড়ি গ্রামের আহত হাফিজুলের বাড়ির সামনে এলে তার ওপর অতর্কিত হামলা করেন হাফিজুলের অনুসারীরা।

এ সময় রেজাউলের হাত ও পায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। একপর্যায়ে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে রেজাউলকে উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার শিকার রোগীর অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। আহত ব্যক্তির পরিবারকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। তারা লিখিত অভিযোগ দিলে পুলিশ তদন্ত করে হামলাকারীদের গ্রেপ্তারসহ আইনগত ব্যবস্থা নেবে।

খবরওয়ালা/এমইউ 

9k= মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে কৃষককে কুপিয়ে জখম
Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।