রাজধানীতে মাদক কারবারিদের গুলিতে ২ পুলিশ সদস্য আহত, গ্রেপ্তার ৩

রাজধানীর পল্টন এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় মাদক কারবারিদের গুলিতে ডিবি পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। এই ঘটনায় তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৮ জুন) দিবাগত রাতে এই ঘটনা ঘটে। পরে রাত আড়াইটার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহতরা হলেন এ এস আই মো. আতিক হাসান ও কনস্টেবল সুজন।

ডিবি লালবাগ বিভাগ সিনিয়র (সহকারী) পুলিশ সুপার এনায়েত কবির শোয়েব জানান, গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে পল্টনের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের বিপরীত পাশে রাস্তার ওপর একটি প্রাইভেটকারকে প্রতিরোধ করার চেষ্টা করলে ভেতর থেকে মাদক কারবারিরা গুলি চালায়। এতে এ এস আই আতিক হাসান ও কনস্টেবল গুলিবিদ্ধ হন।

পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে দুইজনকে ভর্তি দেওয়া হয়।

তিনি আরও জানান, এই ঘটনায় তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। ইভেটকারটি ডিবি হেফাজতে রয়েছে।

খবরওয়ালা/এমইউ 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।