ইরানের সরকারি লক্ষ্যবস্তুতে হামলা জোরদারের নির্দেশ ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর

ইরানের রাজধানী তেহরানের ওপর আরও তীব্র বিমান হামলা চালিয়ে দেশটির সরকার ব্যবস্থাকে ‘অস্থিতিশীল’ করার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। 

শুক্রবার (২০ জুন) সকালে তিনি ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ-এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল এয়াল জমির ও শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এই নির্দেশ দেন।

কাৎজ বলেন, আমরা তেহরানে শাসকগোষ্ঠীর সব প্রতীক ও দমনমূলক ব্যবস্থাকে লক্ষ্যবস্তু বানাবো। বসিজ বাহিনী ও ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) থাকবে নিশানায়।

তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য হলো তেহরান থেকে জনগণকে সরিয়ে নেওয়া নিশ্চিত করা। যাতে সরকারের ভিত নড়ে যায় এবং হামলার ভয় বাড়ে। এর মাধ্যমে ইসরায়েলের অভ্যন্তরে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার জবাব দেওয়া হবে। একই সঙ্গে পারমাণবিক কর্মসূচি ঠেকাতে তাদের বিজ্ঞানী ও স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা অব্যাহত থাকবে।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী জানান, সামরিক অভিযানের ‘সব লক্ষ্য’ অর্জিত না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে।

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।