খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: 8শে আষাঢ় ১৪৩২ | ২২ই জুন ২০২৫ | 1149 Dhu al-Hijjah 5
২০২২ সালে ‘লাল সিং চাড্ডা’র ফ্লপের পর টানা তিন বছর সিনেমায় আসেননি আমির খান। শোনা গেছে ওই সিনেমার ব্যর্থতার পর তিনি অভিনয়ই ছেড়ে দিতে চেয়েছিলেন। লম্বা বিরতির পর এবার ‘সিতারে জমিন পর’ সিনেমাটি নিয়ে কামব্যাক করেছেন এই গুণী অভিনেতা। সিনেমাটির মুক্তির পর দিনের আয় দেখে মনে হচ্ছে, আমিরের ফেরাটা হয়তো ফেরার মতোই হতে যাচ্ছে। খবর হিন্দুস্তান টাইমসের
‘সিতারে জমিন পর’ নিয়ে মুক্তির আগে অনেক নেতিবাচক কথা শোনা গেছে। ‘লাল সিং চাড্ডা’র মতো ‘সিতারে জমিন পার’ও বিদেশি সিনেমার হিন্দি রিমেক। তাই আমিরের আবার রিমেক সিনেমা করা নিয়ে প্রশ্নও তুলেছিলেন অনেকে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মুক্তির প্রথম দিনে বক্স অফিস থেকে ১১ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। এটা কেবল ভারতের বক্স অফিসের আয়। সমালোচকেরাও এখন ছবিটির প্রশংসা করেছেন।
‘সিতারে জমিন পার’ পরিচালনা করেছেন আর এস প্রসন্ন। সিনেমাটি ১০ জন বিশেষ চাহিদাসম্পন্নকে নিয়ে, যাদের বাস্কেটবলের ট্রেনিং দেন আমির। এটি একটি স্প্যানিশ সিনেমার হিন্দি সংস্করণ। আমির ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করেছেন জেনেলিয়া ডি’সুজা।
খবরওয়ালা/এফএস