হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত ইরানের সংসদের

যুক্তরাষ্ট্র তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর ইরানের সংসদ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জাহাজ চলাচলের রুট হরমুজ প্রণালী বন্ধের প্রাথমিক অনুমোদন দিয়েছে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ।

পৃথিবীর মোট জ্বালানি তেলের এক-পঞ্চমাংশ এবং প্রায় এক-তৃতীয়াংশ প্রাকৃতিক তরল গ্যাস (এলএনজি) এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। এতদিন বিশেষজ্ঞরা মনে করেছিলেন, ইরান এই চরম পদক্ষেপ নেবে না। তবে যুক্তরাষ্ট্রের হামলার পর পরিস্থিতি বদলে গেছে বলে মনে করা হচ্ছে।

হরমুজ প্রণালী পারস্য উপসাগরকে আরব সাগর ও ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে। প্রণালীটির সবচেয়ে সরু অংশ মাত্র ৩৩ কিলোমিটার চওড়া। কিন্তু এর নেভিগেশন চ্যানেল মাত্র তিন কিলোমিটার চওড়া হওয়ায় এটি সহজেই আক্রমণ বা অবরোধের ঝুঁকিতে থাকে।

২০২৪ সালে দৈনিক গড়ে প্রায় ২ কোটি ৩ লাখ ব্যারেল তেল এবং ২৯০ মিলিয়ন ঘনমিটার এলএনজি এই প্রণালী দিয়ে গিয়েছে। সৌদি আরব, ইরাক, ইরান, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের জ্বালানি রপ্তানি প্রধানত এই রুটের উপর নির্ভরশীল।

বিশ্লেষকরা বলছেন, প্রণালীটি বন্ধ হলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হবে এবং আন্তর্জাতিক রাজনীতিতে তেলকে কেন্দ্র করে নতুন টানাপোড়েন শুরু হতে পারে।

খবরওয়ালা/এন

 

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।