খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ জুন ২০২৫
রোববার (২২ জুন) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর মিরপুর ১ নম্বরে ছয়তলা একটি ভবনের নিচতলায় অবস্থিত গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মিরপুর ফায়ার স্টেশনের দুই ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে ফায়ার সার্ভিসের অফিসার রাকিবুল হাসান জানিয়েছেন। তিনি বলেন, “১১টা ৪৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে আমরা দুটি ইউনিট পাঠিয়েছি এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছি।”
এখন পর্যন্ত আগুনের সূত্রপাত ও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুন নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।