ঝিনাইদহে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ঝিনাইদহের মহেশপুরের সড়াতলা এলাকায় ভতিজার লাঠির আঘাতে চাচা শাহ আলম (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। গতকাল শুক্রবার (২২ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। সে পাশ্ববর্তী বেড়ের মাঠ গ্রামের আব্দুল বারিকের ছেলে। এ ঘটনায় মানসিক ভারসাম্যহীন ভাতিজা রাজু (২৬) কে আটক করেছে পুলিশ। ফতেপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম জানান, শাহ আলম শারীরিক প্রতিবন্ধী হওয়াই ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতো। তার ভাতিজা রাজু মানসিক ভারসাম্যহীন ছিল। সকালে ভ্যান চালিয়ে প্রতিদিনের মতো বাড়ি থেকে সড়াতলা বাজারে আসে শাহ আলম। এরপর সেখানে থাকা মানুসিক ভারসাম্যহীন ভাতিজা রাজু তাকে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মহেশপুর থানার ওসি (তদন্ত) ইসমাইল হোসেন জানান, এই হত্যাকান্ডের ঘটনায় ভাতিজা মানসিক ভারসাম্যহীন রাজুকে ঘটনাস্থলের পাশ থেকেই আটক করা হয়েছে। মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।