ভোলায় ১০০ বস্তা সরকারি চাল আটক

ভোলায় একটি নসিমন ভর্তি প্রায় ১০০ বস্তা সরকারি চালসহ চালককে আটক করেছে পুলিশ।

বুধবার (২৫ জুন) দিবাগত রাতে জেলার দৌলতখান উপজেলার বাংলাবাজার এলাকার ভূমি অফিসের সামনের সড়ক থেকে তাকে আটক করে পুলিশ।

আটককৃত চালকের নাম হৃদয়। তার বাড়ি ভোলা পৌর চরনোয়াদ এলাকায় বলে জানা গেছে।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্য অভিযান চালিয়ে একটি নসিমন ভর্তি চালসহ চালককে আটক করে থানায় নিয়ে এসেছে।

আমরা চালককে জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি নসিমন ভর্তি ১০০ বস্তা ওই চাল সরকারি। বস্তা পরিবর্তন করে দৌলতখান থেকে নসিমন করে ভোলায় নিয়ে যাচ্ছিলো। তবে মালিককে এখনো পাওয়া যায়নি। বিষয়টির তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খবরওয়ালা/এমইউ 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।