যুক্তরাষ্ট্রই ইসরায়েলকে বাঁচিয়েছে, এবার নেতানিয়াহুকেও রক্ষা করবে: ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রই ইসরায়েলকে বাঁচিয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও বলেন, এবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকেও যুক্তরাষ্ট্র রক্ষা করবে।

নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ইসরায়েলের আদালতে বিচার চলছে। সেই প্রসঙ্গেই ট্রাম্প বলেন, নেতানিয়াহুকে ক্ষমা করে দেওয়া উচিত।

বৃহস্পতিবার (২৬ জুন) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলার বিচার বন্ধ করার বা তাকে ক্ষমা করার আহ্বান জানিয়েছেন ট্রাম্প।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, নেতানিয়াহুর বিচার অবিলম্বে বাতিল করা উচিত, অথবা এমন এক মহান নায়ককে ক্ষমা করা উচিত, যিনি ইসরায়েলের জন্য অনেক কিছু করেছেন।

তিনি আরও বলেন, সোমবার নেতানিয়াহুর আদালতে হাজিরার কথা রয়েছে বলে তিনি জেনেছেন। ট্রাম্পের বক্তব্য, ‘ইসরায়েলকে বাঁচিয়েছে যুক্তরাষ্ট্র, আর এখন নেতানিয়াহুকেও রক্ষা করবে যুক্তরাষ্ট্রই।’

মার্কিন রিপাবলিকান এই নেতা স্পষ্টভাবে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সেই সহায়তার দিকেই ইঙ্গিত করেছেন, যার মাধ্যমে ওয়াশিংটন ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েলের অবৈধ হামলার পক্ষে অবস্থান নেয় এবং সরাসরি হামলাও চালায়।

বিশ্লেষকদের মতে, ট্রাম্প তার ঘনিষ্ঠ মিত্র নেতানিয়াহুকে রাজনৈতিকভাবে রক্ষা করতে চাচ্ছেন, বিশেষ করে এমন এক সময়, যখন নেতানিয়াহুর সরকার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিকভাবে ব্যাপক সমালোচনার মুখে রয়েছে।

গাজা যুদ্ধ, ইরান অভিযান এবং দেশ-বিদেশে চাপের মুখে রয়েছে নেতানিয়াহুর সরকার। ইসরায়েলের অভ্যন্তরে বহুল আলোচিত নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলাগুলোকে কেন্দ্র করেই পরিস্থিতি জটিল হয়ে উঠছে। আর ট্রাম্পের এই মন্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

সূত্র:  টিআরটি ওয়ার্ল্ড

খবরওয়ালা/আরডি

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।