সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন টানা তিন দিনের ছুটি

আগামী জুলাইয়ের প্রথম সপ্তাহে টানা তিন দিনের ছুটির সুযোগ পাচ্ছেন দেশের সরকারি চাকরিজীবীরা। পবিত্র আশুরা উপলক্ষে ৬ জুলাই (রবিবার) সরকারি ছুটি থাকবে। এর আগে ৪ ও ৫ জুলাই যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে ৪ থেকে ৬ জুলাই—টানা তিন দিন ছুটি ভোগ করতে পারবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

বৃহস্পতিবার (২৬ জুন) ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, দেশের আকাশে পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী আগামীকাল শুক্রবার (২৭ জুন) থেকে হিজরি ১৪৪৭ সনের মহররম মাস গণনা শুরু হবে। এ সিদ্ধান্ত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় নেওয়া হয়, যা অনুষ্ঠিত হয় বায়তুল মোকাররম সভাকক্ষে।

এদিকে, কিছুদিন আগেই ঈদুল আজহা উপলক্ষে ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি উপভোগ করেন সরকারি কর্মচারীরা। যদিও শুরুতে ৫ থেকে ১০ জুন ছুটি ঘোষণা করা হয়েছিল, পরবর্তীতে তা বাড়ানো হয়। এই দীর্ঘ ছুটির আগে ১৭ ও ২৪ মে শনিবার সরকারি অফিস খোলা রাখা হয়েছিল তা পূরণ করতে।

এর আগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি ছিল ৯ দিন।

বর্তমানে দেশে প্রায় ১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন।

 

খবরওয়ালা/আরডি

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।