‘শিগগির দেশে ফিরবেন তারেক রহমান, দলীয়-জাতীয় পর্যায়ে চলছে প্রস্তুতি’

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জানিয়েছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরছেন। তাঁর আগমনের প্রস্তুতি শুধু দলীয় পর্যায়ে নয়, জাতীয় পর্যায়েও গ্রহণ করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৬ জুন) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ্যানি বলেন, ‘তারেক রহমানের দেশে ফেরায় কোনো আইনগত বাধা নেই। তবে তার আগমনকে ঘিরে সুপরিকল্পিত প্রস্তুতির প্রয়োজন আছে। সেই প্রস্তুতিই আমরা নিচ্ছি। তাকে স্বাগত জানাতে জাতীয় পর্যায়েও প্রস্তুতি নেওয়া হচ্ছে। এজন্য সবাইকে সহযোগিতার আহ্বান জানাই।’

এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘দেশে অস্থিরতা বাড়ছে, প্রবাসী আয় কমছে, বিনিয়োগে আগ্রহ নেই, নিত্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বাড়ছে। এসব সমস্যার মূল কারণ হচ্ছে একটি গ্রহণযোগ্য, নির্বাচিত সরকারের অনুপস্থিতি।’

বিএনপি ক্ষমতায় গেলে আঞ্চলিক সম্পর্ক জোরদারে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) পুনরায় সক্রিয় করার ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা হবে। পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।’

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।