ঢাকায় তিন বছরের জন্য চালু হচ্ছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়

ঢাকায় প্রাথমিকভাবে তিন বছরের জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় চালুর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। রবিবার (২৯ জুন) ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সংক্রান্ত সমঝোতা স্মারক (এমওইউ) নীতিগত অনুমোদন পেয়েছে।

বৈঠক শেষে ব্রিফিংয়ে সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল জানান, ‘জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক এর আগে বাংলাদেশ সফর করেছিলেন। তার সঙ্গে আমাদের সরকারের দীর্ঘদিনের আলোচনা চলছিল। আলোচনার উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।’

তিনি বলেন, ‘জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের এই মিশনের একটি শাখা বাংলাদেশে চালু করার প্রস্তাব ছিল। আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি নীতিগতভাবে অনুমোদিত হয়েছে।’

ড. আসিফ নজরুল জানান, কয়েকজন উপদেষ্টা মিলে প্রস্তাবিত সমঝোতা স্মারক খতিয়ে দেখা হবে। পর্যালোচনা শেষে তা জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ভলকার টুর্কের কাছে পাঠানো হবে।

তিনি আরও বলেন, ‘আমরা আশা করছি খুব শিগগিরই এই এমওইউ সই হবে। এরপর ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস চালু হবে। প্রাথমিকভাবে এটি তিন বছরের জন্য চালু হবে। মেয়াদ শেষে উভয় পক্ষের সম্মতিতে এটি নবায়নের সুযোগ থাকবে।’

 

 

খবরওয়ালা/আরডি 

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।