৫৬ যাবজ্জীবন বন্দিকে মুক্তি দিল সরকার

সরকার ২০ বছর কারাভোগ করা ৫৬ জন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বন্দিকে মুক্তি দিয়েছে। ‘টুয়েন্টি ইয়ারস রুল’ নামে পরিচিত নিয়ম অনুসারে তাদের অবশিষ্ট সাজা মওকুফ করা হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) বাংলাদেশ কারা অধিদফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি প্রিজনস) জান্নাত-উল-ফরহাদ এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, কারাবিধি ৫৬৯ এবং ফৌজদারি কার্যবিধির ৪০১(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতির ক্ষমতাবলে এই মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‘টুয়েন্টি ইয়ারস রুল’-এর আওতায়, যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত যে বন্দিরা রেয়াতসহ অন্তত ২০ বছর সাজা ভোগ করেছেন, তারা রাষ্ট্রপতির ক্ষমার জন্য আবেদন করার সুযোগ পান। যাচাই-বাছাই শেষে যাদের আচরণ ভালো এবং সংশোধনের প্রমাণ পাওয়া যায়, তাদের সাজা মওকুফের মাধ্যমে মুক্তি দেওয়া হয়।

কারা সূত্র জানায়, সদ্য মুক্তিপ্রাপ্ত এসব বন্দি দীর্ঘ কারাজীবনে শৃঙ্খলা রক্ষা ও উন্নত আচরণের মাধ্যমে নিজেদের পরিবর্তনের প্রমাণ দিয়েছেন।

সংশ্লিষ্ট মহল বলছে, এই সিদ্ধান্ত শুধু মানবিক নয়, এটি সমাজে তাদের পুনঃসম্পৃক্তির সুযোগও সৃষ্টি করবে।

পাশাপাশি, কারাগারে বন্দির চাপ কমাতে এমন উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।