রাজধানীতে বৃদ্ধার মরদেহ উদ্ধার

রাজধানীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পাশের রাস্তা থেকে অজ্ঞাত (৭০) এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজিজুল হক জানান, খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের বিপরীত পাশের রাস্তার ওপর থেকে অচেতন অবস্থায় এক বৃদ্ধাকে দেখতে পাই। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, নিহতের নাম পরিচয় এখনো জানতে পারিনি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। আশপাশের লোকের মুখে জানতে পারি নিহত ওই বৃদ্ধা ভবঘুরে প্রকৃতির ছিল। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তবুও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। সিআইডি ক্রাইমসিনকে খবর দিয়েছি। প্রযুক্তির সহায়তায় তার নাম পরিচয় জানা যাবে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।