নারায়ণগঞ্জে পরকীয়ার জেরে প্রেমিককে খুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরকীয়ার জেরে প্রেমিকা ও তার স্বামী মিলে প্রেমিক সানাউল্লাহ বাদশা নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে।

মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের জাঙ্গীর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বাদশা ওই এলাকার মোকাররমের ছেলে। তিনি ডিশ ও ইন্টারনেটের ব্যবসা করতেন বলে জানা গেছে।

রূপগঞ্জ থানায় ওসি তরিকুল ইসলাম জানান, জাঙ্গীর উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী মুকুল মিয়ার স্ত্রী শামীমার সঙ্গে পরকীয়ার সম্পর্ক ছিল বাদশার। এ নিয়ে এলাকায় কয়েক দফায় সালিশি বৈঠকও হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে বাদশা মুকুলের বাড়িতে যায়। ওই সময় মুকুল ও বাদশার মধ্যে বাগবিতণ্ডা হয়।  একপর্যায়ে মুকুল ও তার স্ত্রী বাদশার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে এ ব্যবসায়ীকে। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় বাদশাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলো ঘোষণা দেন।

ওসি বলেন, ‘খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।