খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
গত বছরের ছাত্র-জনতার আন্দোলনের ১৮ জুলাইকে স্মরণ করে ১ মিনিটের জন্য মোবাইল ইন্টারনেট প্রতীকী ব্ল্যাকআউটের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বুধবার (২ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম প্রধান উপদেষ্টার (চিফ অ্যাডভাইসর জিওবি) ফেসবুক পেজে এ কথা জানানো হয়েছে।
তবে ইন্টারনেট সেবার এই সাময়িক বিঘ্ন শুধু মোবাইল নেটওয়ার্কে প্রযোজ্য হবে বলে সূত্র নিশ্চিত করেছে। ওয়াই-ফাই বা ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায় এর প্রভাব পড়বে না।
এ বিষয়ে বিস্তারিত সময়সূচি ও নির্দেশনা সংশ্লিষ্ট দপ্তর শিগগিরই প্রকাশ করবে বলে জানানো হয়েছে ।
এতে আরও বলা হয়, ডাক টেলিযোগাযোগ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এটি বাস্তবায়ন করবে ।
খবরওয়ালা/ টিএস