মুরাদনগরে নারীসহ ৩ জনকে পিটিয়ে হত্যা

কুমিল্লায় মুরাদনগরে ধর্ষণের ঘটনার রেশ না কাটতেই এবার উপজেলার বাঙ্গরায় বাজার এলাকায় মাদক চোরাকারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে পিটিয়ে হত্যা করা হয়েছে একই পরিবারের তিনজনকে ।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৯টায় বাঙ্গরা বাজারে করইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে বলে বিষয়টি নিশ্চিত করেছেন বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান।

জানা যায়, মাদক সম্রাজ্ঞী রুবি বেগম (৫৮), তার ছেলে রাসেল (৩৫) ও মেয়ে জোনাকি আক্তার (২৭) কে গণপিটুনিতে হত্যা করা হয়েছে।  

কুমিল্লার পুলিশ সুপার নজির আহম্মেদ খান এরই মধ্যে ঘটাস্থলে পৌঁছেছেন। এ নিয়ে এলাকায় সামান্য উত্তেজনা থাকলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। অতিরিক্তি পুলিশ মোতায়ন রয়েছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।