সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘জুলাই গণঅভ্যুত্থান’ ও ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ

দেশের সব সরকারি ও বেসরকারি স্কুল-কলেজে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ এবং ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বৃহস্পতিবার (৩ জুলাই) মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. খালিদ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা জারি করা হয়।

আদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট দুই দিবস পালনে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, সরকার প্রতিবছর ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে সাধারণ ছুটিসহ পালনের সিদ্ধান্ত নিয়েছে এবং মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত ১ নম্বর পরিপত্রের ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে দিবসটিকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ ছাড়া, ১৬ জুলাই দিনটিকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণার পাশাপাশি, তা ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে পালন করার সিদ্ধান্তও সরকার নিয়েছে।

অন্যদিকে, ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে পালন করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। পূর্ব ঘোষণা অনুযায়ী ওই দিনটিকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়া হলেও বিভিন্ন পক্ষের আপত্তির পর তা প্রত্যাহার করা হয়।

মাউশির নির্দেশনায় বলা হয়েছে, সংশ্লিষ্ট দিবসগুলো যথাযথভাবে পালন করতে হবে এবং দিবস সংশ্লিষ্ট শিক্ষামূলক কার্যক্রম গ্রহণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।