উত্তরায় শীর্ষ সন্ত্রাসী ‘ঠোঁটকাটা’ আলতাফের সহযোগী গ্রেপ্তার

রাজধানীর উত্তরা থেকে শীর্ষ সন্ত্রাসী আলতাফ হোসেন ওরফে ঠোঁটকাটা আলতাফের অন্যতম সহযোগী মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে উত্তরা ৮ নম্বর সেক্টরের বাইদা বস্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয় বলে নিশ্চিত করেছে উত্তরা আর্মি ক্যাম্প।

সেনাবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে মোহাম্মদ আলীর কাছ থেকে চারটি ছুরি ও চাকু, তিনটি লোহার পাইপ এবং দুটি লাঠি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার মোহাম্মদ আলীর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ১২টি মামলা রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। তাঁকে জিজ্ঞাসাবাদ শেষে উত্তরা পূর্ব থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সেনা কর্তৃপক্ষ জানিয়েছে, কুখ্যাত সন্ত্রাসী ঠোঁটকাটা আলতাফের ডান হাত হিসেবে পরিচিত মোহাম্মদ আলী এলাকায় দীর্ঘদিন ধরে অপরাধ কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। তাঁর বিরুদ্ধে আরও তদন্ত চলছে।

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।