খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ৫ই জুলাই ২০২৫, ২:১৭ পিএম
সময়ের সাথে সাথে দিন বদলায়। এরই মাঝে ঘটে চলে নানা ঘটনা যা গাঁথা হয় ইতিহাসের পাতায়। এই ইতিহাস আমাদের শেকড়। এটি আমাদের চলার পথে নতুন আশার আলো জ্বালে।
আজ ৫ জুলাই ২০২৫ একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের পাতায় আজকের দিনটি, কী ঘটেছিল এই দিনে?
ঘটনাবলি
৬৬১ – ইমাম হাসান (রা.) এবং মুয়াবিয়ার (রা.) মধ্যে সন্ধি স্থাপন।
১৬৮৭ – ইংরেজ বিজ্ঞানী এবং আধুনিক বিজ্ঞানের অন্যতম পথিকৃৎ স্যার আইজাক নিউটনের লেখা ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা প্রকাশ হয়।
১৮১১ – প্রথম দক্ষিণ আমেরিকার দেশ হিসেবে ভেনিজুয়েলা স্পেনের কাছ থেকে স্বাধীনতা পায়।
১৮৪১ – টমাস কুক প্রথম ট্রাভেল এজেন্সি চালু করেন।
১৯২৪ – ব্রাজিলের সাওপাওলোতে সামরিক অভ্যুত্থান হয়।
১৯৩২ – অলিভিয়েরা সালাজারের পর্তুগালের ক্ষমতা গ্রহণ।
১৯৪৭ – ব্রিটিশ পার্লামেন্টে ভারতের স্বাধীনতা বিল অনুমোদন হয়।
১৯৪৮ – ব্রিটেনের স্বাস্থ্যসেবা আইন চালু হয়।
১৯৫৪ – বিবিসি প্রথম টেলিভিশন সংবাদ বুলেটিন সম্প্রচার করে। প্রথম সংবাদ পাঠক ছিলেন রিচার্ড বেকার।
১৯৬২ – ফ্রান্সের কাছ থেকে আলজেরিয়া স্বাধীনতা লাভ করে।
১৯৭৫ – কেচাভার্দের স্বাধীনতা লাভ।
১৯৭৭ – পাকিস্তানে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে জুলফিকার আলী ভুট্টোকে অপসারণ করে জিয়াউল হক ক্ষমতা দখল করেন।
১৯৯৪ – ফিলিস্তিনে স্বায়ত্তশাসনের সূচনা হয়।
১৯৯৬ – ব্রিটেনের বিজ্ঞানী ড. উইলমুট উদ্ভাবিত ক্লোনিং পদ্ধতিতে প্রথম সাফল্য হিসেবে ভেড়ার শাবক ‘ডলি’ জন্ম নেয়।
২০০২ – ২৩ বছরের শাসক মাদাগাস্কারের সাবেক প্রেসিডেন্ট দিদিয়ার রাতসবিকার স্ত্রী-কন্যা এবং শীর্ষ সহযোগীদের নিয়ে দেশ ছেড়ে পলায়ন।
জন্ম
১৮৫৭ – জার্মানির কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা, মার্কসবাদী তাত্ত্বিক এবং ‘নারী অধিকার’ আন্দোলনের বিশিষ্ট নেত্রী ক্লারা জেটকিন।
১৮৮৬ – জগদীশচন্দ্র গুপ্ত, বাঙালি কথাসাহিত্যিক ও ছোটগল্পকার।
১৮৮৯ – জঁ ককতো, ফরাসি ঔপন্যাসিক, নাট্যকার, চিত্রশিল্পী ও চলচ্চিত্র নির্মাতা।
১৮৯১ – জন হাওয়ার্ড নরথ্রপ, মার্কিন রসায়নবিদ ও শিক্ষায়তনিক, নোবেল পুরস্কার বিজয়ী।
১৯০১ – বীরেন্দ্রনাথ সরকার, প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র প্রযোজক ও কলকাতার নিউ থিয়েটার্সের প্রতিষ্ঠাতা।
১৯২৬ – জ্ঞানেশ মুখোপাধ্যায়, ভারতীয় বাঙালি অভিনেতা, পরিচালক ও নাট্যব্যক্তিত্ব।
১৯২৯ – ক্যাথরিন হেলমন্ড, মার্কিন অভিনেত্রী ও পরিচালক।
১৯৩৬ – শার্লি নাইট, মার্কিন অভিনেত্রী।
১৯৩৮ – মোহাম্মদ ফরহাদ, বাংলাদেশি রাজনীতিবিদ।
১৯৪১ – শহীদ সাংবাদিক সৈয়দ নাজমুল হক।
১৯৪৪ – দীপঙ্কর দে, ভারতীয় বাঙালি টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেতা।
১৯৫০ – মাহমুদুল হাসান, আধ্যাত্মিক ব্যক্তিত্ব।
১৯৬২ – যুবায়ের আহমদ আনসারী, ইসলামি পণ্ডিত ও রাজনীতিবিদ।
১৯৮২ – আলবের্তো জিলার্দিনো, ইতালীয় ফুটবলার।
১৯৯৫ – পি ভি সিন্ধু, ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড়।
মৃত্যু
১৮২৬ – ফরাসি রসায়নবিদ ঝজেফ লুই প্রুস্ত। সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা স্যার টমাস স্ট্যামফোর্ড র্যাফেলস।
১৯৫৭ – প্রতুলচন্দ্র গঙ্গাপাধ্যায়, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের বিশিষ্ট বিপ্লবী।
১৯৬৫ – বনবিহারী মুখোপাধ্যায়, দরদী চিকিৎসক ও ব্যঙ্গ-সাহিত্যস্রষ্টা।
১৯৬৬ – নোবেলজয়ী হাঙ্গেরীয় রসায়নবিদ জর্জ দ্য হেবেসি।
১৯৬৯ – মার্কিন চলচ্চিত্র নির্মাতা লিও ম্যাককার। জার্মান স্থপতি ভালটার গ্রোপিউস।
১৯৯৩ – কালী বন্দ্যোপাধ্যায়, বাংলা চলচ্চিত্র ও নাট্যজগতের খ্যাতনামা অভিনেতা।
২০০৭ – শুভেন্দু চট্টোপাধ্যায়, ভারতীয় বাঙালি চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেতা।
খবরওয়ালা/এফএফ
মন্তব্য