বিশেষ অভিযানে সারাদেশে একদিনে গ্রেপ্তার ১৫৪২

সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মোট ১ হাজার ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৫ জুলাই) বিকেলে পুলিশের সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি), মিডিয়া অ্যান্ড পিআর ইনামুল হক সাগরের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ১০৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি অন্যান্য অভিযোগে আরও ৪৩৩ জনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে একটি সাবমেশিন গান (এসএমজি), একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ৬১ রাউন্ড রাইফেলের গুলি এবং আট রাউন্ড পিস্তলের গুলিও জব্দ করা হয়েছে।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।