নারায়নগঞ্জে স্টেডিয়ামের সামনে পড়ে ছিলো অজ্ঞাত যুবকের লাশ

নারায়ণগঞ্জের ফতুল্লায় রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়ামের সামনে থেকে ২৫ বছর বয়সী এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৬ জুলাই) ভোরে পথচারীরা লাশটি দেখতে পেয়ে পুলিশকে জানায় এবং সংবাদ পেয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত মরদেহের চোখ, গলা ও দুই হাতে আঘাতের স্পষ্ট দাগ রয়েছে। তাৎক্ষণিক নিহতের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান বলেন, নিহত যুবকের পড়নে কালো গেঞ্জি ও কালো ফুল প্যান্ট এবং তার দুই হাতে ও গলায় বাঁধার দাগ রয়েছে। আঘাতের কারণে ডান চোখও ফোলা রয়েছে। অন্য কোথাও এ যুবককে হত্যা করে স্টেডিয়ামের সামনে সড়কের পাশে মরদেহ ফেলে গিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

খবরওয়ালা/টিএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।