ময়মনসিংহে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু

ময়মনসিংহের নান্দাইলে বজ্রপাতে বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৬ জুলাই) বিকেলে উপজেলার খারুয়া ইউনিয়নের আবদুল্লাহপুর (কান্দিপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—সৌদি প্রবাসী গোলাম মোস্তফা (৪৫) ও তার পাঁচ বছর বয়সী ছেলে নাঈম মিয়া। মোস্তফা ওই গ্রামের মৃত আব্দুছ ছাত্তারের ছেলে। প্রায় চার মাস আগে তিনি ছুটিতে দেশে এসেছিলেন।

পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, বিকেলে বাড়ির পাশে জমিতে ধানের বীজ রোপণ করতে যান মোস্তফা। সঙ্গে ছিল তার ছোট ছেলে নাঈম। হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা দুজনেই জমির পাশে একটি গাছের নিচে আশ্রয় নেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মোস্তফার মৃত্যু হয়। গুরুতর আহত নাঈমকে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হলেও পথেই তার মৃত্যু হয়।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।