৫ আগস্টের পর সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন কি হয়েছে: প্রশ্ন সোহরাব হাসানের

৫ আগস্টের পর দেশে কী পরিবর্তন হয়েছে সেই প্রশ্ন তুলেছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও কবি সোহরাব হাসান। তিনি বলেন, সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে? যার কাজ ছিল না তিনি কি কাজ পেয়েছেন; যার কাজ ছিল তার বেতন কি বেড়েছে? বরং একটা অস্থির-অনিশ্চিত অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। নির্বাচন যত বিলম্ব হবে এই অনিশ্চয়তা ততো বাড়তে থাকবে। গতকাল একটি বেসরকারি টেলিভিশনের টক শো ‘জনতন্ত্র গণতন্ত্র’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব কী? তারা বিচার করছে কেউ তো আপত্তি করছে না। তারা সংস্কার চায় কিন্তু কতটুক চায়, কিভাবে চায়? পুরো সংস্কারকাজ শেষ করে নির্বাচন দিতে চাইলে তো দুই দশক লাগবে বলে আমি মনে করি।

বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর চাওয়া ভিন্ন থাকবে উল্লেখ করে তিনি বলেন, বাম দলগুলো তো বলবে পুরো সমাজ অর্থনীতি পরিবর্তন করে সমাজতান্ত্রিক অর্থনীতি বানাতে। আবার ইসলামী দলগুলো বলবে— আমরা ইসলামী অর্থনীতি চাই।

কিন্তু এটা জনগণ চায় কি না সেটা জানতে হবে। আর এ কারণেই জনগণের কাছে যেতে হবে; নির্বাচন করতে হবে।
ক্ষমতাসীন রাজনৈতিক সরকারের অধীনে স্থানীয় সরকারের নির্বাচনের বিষয়ে তিনি বলেন, এ ক্ষেত্রে যে আশঙ্কাটা আছে সেটা দীর্ঘদিনের। এই নির্বাচনে এক ধরনের জবরদস্তি হয়, ভয়ভীতি দেখানো হয়।

নির্বাচন যারা করেন এবং যারা আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকেন তাদের পক্ষে নেওয়ার চেষ্টা থাকে। এক্ষেত্রে আমি মনে করি রাজনৈতিক দলগুলোর একটা কি বলে সমঝোতা থাকা উচিত যে, ভবিষ্যতে কোনো নির্বাচনে এটা করা হবে না।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।