সরিয়ে দেওয়া চেয়ারম্যানের কক্ষে মিলল ৯ লাখ টাকার বান্ডিল

দুর্নীতির অভিযোগে সরিয়ে দেওয়া খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরোনা ত্রিপুরার অফিস কক্ষ থেকে প্রায় ৯ লাখ টাকার বান্ডিল জব্দ করা হয়েছে।

বুধবার (৯ জুলাই) নবনিযুক্ত অস্থায়ী চেয়ারম্যান দায়িত্ব গ্রহণের পর অফিস কক্ষ পরিদর্শনের সময় এই টাকার সন্ধান পাওয়া যায়।

খাগড়াছড়ি জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল আল মাহফুজ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি গণমাধ্যমকে বলেন, ‘টাকাগুলো গণনার পর দেখা যায়, মোট ৮ লাখ ৮২ হাজার ৬০০ টাকা রয়েছে। টাকা উদ্ধারের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং সরকারি কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।’

জানা যায়, বুধবার দুপুরে পরিষদের নবনিযুক্ত অস্থায়ী চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা দায়িত্ব গ্রহণের পরপরই সদস্যদের সঙ্গে নিয়ে পুরোনো চেয়ারম্যানের অফিস কক্ষ পরিদর্শন করেন। এ সময় একটি ড্রয়ার খুলতেই এই নগদ টাকার সন্ধান পাওয়া যায়।

এ বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বলেন, ‘আমরা বিষয়টি আইনানুগভাবে নিচ্ছি। টাকার উৎস সম্পর্কে খোঁজ নেওয়া হবে।’

শনিবার (৫ জুলাই) খাগড়াছড়ি জেলা পরিষদের ১৪ জন সদস্য চেয়ারম্যান জিরোনা ত্রিপুরার বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি, শিক্ষক বদলি-বাণিজ্য এবং ঠিকাদারদের থেকে ঘুষ নেওয়ার অভিযোগ তুলে পার্বত্য মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দেন। এরপর মন্ত্রণালয় তাঁকে দায়িত্ব পালনে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।