নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী: প্রেস সচিব

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নির্বাচন প্রস্তুতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

প্রেস সচিব বলেন, ‘নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন থাকবে স্ট্রাইকিং ফোর্স হিসেবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।’

তিনি জানান, নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষায় প্রায় ৮ লাখ সদস্য মোতায়েন করা হবে। পুলিশের মনোবল ও সক্ষমতা বৃদ্ধিতে ইনটেনসিভ প্রশিক্ষণেরও ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ব্রিফিংয়ে উপ প্রেস সচিব আজাদ মজুমদার বলেন, ‘নির্বাচন সুষ্ঠু করতে এক থানার পুলিশ সদস্যকে অন্য থানায় দায়িত্ব দিয়ে মোতায়েন করা হবে। প্রতিটি ভোটকেন্দ্রে থাকবে বডি ক্যামেরা ও সিসি ক্যামেরা। একই সঙ্গে থাকবে কড়া মনিটরিং।’

নির্বাচনকেন্দ্রিক সহিংসতা ও বিশৃঙ্খলা ঠেকাতে এবার নিরাপত্তা ব্যবস্থায় সর্বোচ্চ কঠোরতা অবলম্বন করা হবে বলেও জানান দুই প্রেস কর্মকর্তা।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।