রাজধানীতে বেপরোয়া বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর ডেমরা থানাধীন মীরপাড়া এলাকায় দ্রুতগামী বাসের ধাক্কায় মোহাম্মদ রোহান (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। পেশায় পিকআপভ্যানের চালক রোহান বৃহস্পতিবার (১০ জুলাই) দিনগত রাত ১০টার দিকে এই দুর্ঘটনার শিকার হন।

রোহানের বোনের স্বামী মো. সোহেল জানান, রোহান মোটরসাইকেল চালিয়ে মীরপাড়া এলাকা দিয়ে যাওয়ার সময় রমজান পরিবহনের একটি দ্রুতগামী বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

 পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রোহান ডেমরার শুকুরা টেংরা এলাকার মো. শফিউদ্দিনের সন্তান। তিনি তিন বোন ও এক ভাইয়ের মধ্যে একমাত্র ভাই ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোহানের মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

খবরওয়ালা/টিএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।