‘তারেক রহমানকে নিয়ে অশ্লীল-অশ্রাব্য স্লোগান দেওয়ার পরিণতি ভালো হবে না’

সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি বলেছেন, তারেক রহমানকে নিয়ে যে অশ্লীল অশ্রাব্য স্লোগান দেওয়া হচ্ছে তার পরিণতি ভালো হবে না। শনিবার (১২ জুলাই)  এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে তিনি লেখেন, যারা টিনের চালে কাউয়া তারেক রহমান…, ১২৩৪ তারেক রহমানের পু… মার, চাঁদা দেই পল্টনে, চলে যায় লন্ডনে, চাঁদা লাগলে চাঁদা নে, আমার ভাইয়ের জীবন দে ইত্যাদি স্লোগানে বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজপথ কাঁপাচ্ছেন, তাদের নেতাদেরকে নিয়ে যদি ছাত্রদল যুবদল অনুরূপ স্লোগান দেয় তবে রাজনীতি কেবল স্লোগানে আবদ্ধ থাকবে না।’

তিনি আরও বলেন, ‘খুর, চাপাতি, রামদা, রগকাটা, কাঁটা বন্দুক, গুলি, বোমার অতীত ইতিহাস থেকে একে ৪৭ স্নাইপারের নয়া ঝন ঝনানী শুরু হবে। আর তাতে করে সব চেয়ে খুশি হবে তারা যারা দেশটাকে জঙ্গি বানিয়ে জাতিসংঘের শান্তি রক্ষী পাঠাতে চায়!’

 

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।