স্ত্রীকে হত্যার পর ১১ টুকরো করা ঘাতক স্বামী র‍্যাবের হাতে গ্রেপ্তার

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকায় স্ত্রীকে নৃশংসভাবে হত্যার পর লাশ টুকরো করে গুম করার চেষ্টার অভিযোগে প্রধান আসামি স্বামী সুমনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। র‍্যাব-৭, চট্টগ্রাম কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, শুক্রবার রাতে র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা, র‍্যাব-৭ এবং র‍্যাব-৯-এর একটি যৌথ দল ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার ফুলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের মূল আসামি মো. সুমনকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সুমন এবং ভিকটিম ফাতেমা বেগমের ১০ বছর আগে বিয়ে হয়েছিল। সুমন কর্মসংস্থানের জন্য সৌদি আরবে গিয়েছিলেন, কিন্তু ভিসা জটিলতার কারণে ২০২৪ সালের মাঝামাঝি সময়ে দেশে ফিরে আসেন। এরপর তিনি চট্টগ্রাম মহানগরীতে একটি পিকআপ চালাতেন। দেশে ফেরার পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়শই ঝগড়া-বিবাদ লেগে থাকত এবং উভয় পরিবারের পক্ষ থেকে একাধিকবার তাদের মধ্যে আপোষ-মিমাংসা করা হয়।

গত ৯ জুলাই রাতে অজ্ঞাতনামা ৬-৭ জন যুবক তাদের বাসায় আসাকে কেন্দ্র করে সুমন ও ফাতেমার মধ্যে নতুন করে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে ঘাতক সুমন ধারালো চাকু দিয়ে ফাতেমা বেগমের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করে। পরে লাশ গুম করার উদ্দেশ্যে সুমন মরদেহটি ১১ টুকরো করে কমোডে ফ্লাস করার চেষ্টা করে। এই নৃশংস হত্যাকাণ্ডের পর সুমনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল।

খবরওয়ালা/টিএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।