চাঁদাবাজির অভিযোগে ‘জাতীয়তাবাদী ব্যবসায়ী দল’-এর সভাপতি গ্রেপ্তার

রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যবসায়ী দল’ নামে ভুয়া সংগঠন খুলে চাঁদা দাবির অভিযোগে সংগঠনটির কথিত সভাপতি পবিত্র আল ইবাদাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১২ জুলাই) রাত ১০টার দিকে পল্টন থানা-পুলিশ তাকে আটক করে।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নসিরুল আমিন জানান, “ভুয়া সংগঠন গড়ে দীর্ঘদিন ধরে চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন ইবাদাত। সংগঠনটির কোনো বৈধতা নেই। কেন তিনি এই সংগঠন গড়েছিলেন, কাদের টার্গেট করে চাঁদা আদায় করতেন, তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

এই ঘটনায় থানায় মামলাটি করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারী। তিনি জানান, বিএনপি কার্যালয়ের পাশেই ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যবসায়ী দল’ নামে একটি ভুয়া সংগঠন খুলে পবিত্র আল ইবাদাত ও তার সহযোগী নাদিয়া ইসলাম অপরাধমূলক কার্যকলাপ চালিয়ে আসছিলেন।

বিষয়টি জানার পর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সরাসরি পল্টন থানায় লিখিত অভিযোগ জমা দেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে ইবাদাতকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে পুলিশ বলছে, এ ধরনের ভুয়া সংগঠনের বিরুদ্ধে সজাগ রয়েছে তারা। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।