খাদ্য কর্মকর্তাকে অপহরণের অভিযোগে থানায় জিডি

খুলনা নগরের ৪ নং ঘাট এলাকা থেকে সুশান্ত কুমার মজুমদার নামের এক খাদ্য কর্মকর্তাকে অপহরণের ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী মাধবী রানী মজুমদার খুলনা থানায় জিডি করেছেন।

রবিবার (১৩ জুলািই) সন্ধ্যা ৭টার দিকে খুলনার ৪ নং ঘাট এলাকায় এই ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, আমার স্বামী সুশান্ত কুমার মজুমদার খাদ্য বিভাগে খাদ্য পরিদর্শক পদে খুলনার ৪ নং ঘাট ইনচার্জ হিসাবে কর্মরত আছেন। গতকাল রবিবার সন্ধ্যা ৭টার দিকে তিনি উক্ত কর্মস্থলে ছিলেন। এসময় মো. রেজা ও বাবু মন্ডলসহ আরও অপরিচিত ৩ জন লোক এসে নিজেদের পুলিশের লোক পরিচয় দেয়। তাকে থানায় নিয়ে যাবে বলে হাতে হ্যান্ডকাড পরিয়ে ট্রলারে তোলে। এসময় তাকে মারপিট করে। ট্রলারটি জেলখানা ঘাটের দিকে গিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এরপর থেকে সুশান্তের ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। অভিযুক্ত বাবু মন্ডল কয়েকদিন ধরে তার স্বামীর কাছে চাঁদা দাবি করে আসছিল বলেও উল্লেখ করেছেন মাধবী রানী মজুমদার।

এ বিষয়ে খুলনা থানার ওসি সানোয়ার হোসাইন মাসুম মুঠোফোনে জানান, অপহরণের অভিযোগ সত্য। ভুক্তভোগীর স্ত্রী থানায় অভিযোগ দিয়েছে। উদ্ধার অভিযানে পুলিশের একাধিক টিম কাজ করছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।