নাটোরে দুই নারীকে গরম পানিতে ঝলসে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৬

নাটোরে দুই নারীকে মরিচগুঁড়া মেশানো গরম পানিতে ঝলসে দেওয়ার ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর সদস্যরা।

 রবিবার (১৩ জুলাই) নাটোর সদর উপজেলার রামনগর, মোহনপুর ও পণ্ডিতগ্রাম এলাকা থেকে অভিযুক্তদের আটক করা হয়। পরে বিকালে থানায় হস্তান্তর করার পর তাদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—রামনগর গ্রামের সুলতান ডাকাত, তার ছেলে মো. লালচান, স্ত্রী মোছা. আয়মনা, মোহনপুর গ্রামের সাইফুল ইসলাম ও তার স্ত্রী শীলা খাতুন, এবং পণ্ডিতগ্রামের মোছা. শাকিদা।

সেনা গোয়েন্দা সূত্রে জানা যায়, ২৬ জুন সন্ধ্যায় পূর্ব শত্রুতার জেরে মোহনপুর গ্রামের হালিমা খাতুন ও শাহনাজ বেগম নামের দুই নারীর ওপর মরিচগুঁড়া মেশানো গরম পানি ঢেলে দেওয়া হয়। এতে তাদের শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে ঝলসে যায়। শুধু তাই নয়, হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়েও তাদের মাথায় আঘাত করে।

ঘটনার পর ভুক্তভোগীদের পরিবার থানায় মামলা করে। মামলা দায়েরের পর বিষয়টি সেনাবাহিনীর গোয়েন্দা ইউনিটের নজরে আসে। পরে তথ্য বিশ্লেষণ ও নজরদারির মাধ্যমে অভিযুক্তদের শনাক্ত ও গ্রেফতার করা হয়।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, “সেনাবাহিনীর সহায়তায় আসামিদের আটক করা হয়েছে। গ্রেপ্তাররকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

স্থানীয়দের মধ্যে এই নির্মম ঘটনার খবর ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ দেখা দেয়। অনেকেই দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।