নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি আর নেই

নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি আর নেই। দীর্ঘদিন অসুস্থতায় ভোগার পর রোববার (১৩ জুলাই) স্থানীয় সময় বিকেল ৪টা ৩০ মিনিটে তিনি যুক্তরাজ্যের লন্ডনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮২ বছর।

বুহারির মৃত্যুর খবর নিশ্চিত করে এক বিবৃতিতে নাইজেরিয়ার বর্তমান প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবু জানান, সাবেক রাষ্ট্রপ্রধানের মরদেহ দেশে ফিরিয়ে আনতে ভাইস প্রেসিডেন্ট কাশিম শেতিমা এবং চিফ অব স্টাফকে লন্ডনে পাঠানো হয়েছে।

সামরিক শাসক থেকে গণতন্ত্রের নেতা
মুহাম্মাদু বুহারির রাজনৈতিক জীবন ছিল বহু মোড় ও রূপান্তরে ভরা, ১৯৮৩ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করেন তিনি, ১৯৮৫ সাল পর্যন্ত জান্তা শাসক হিসেবে নাইজেরিয়া পরিচালনা করেন, এরপর দীর্ঘদিন রাজনীতি থেকে দূরে থাকলেও ২০১৫ সালে গণতান্ত্রিক নির্বাচনে অংশ নিয়ে আলোচনায় আসেন।

সে নির্বাচনে তিনি তৎকালীন প্রেসিডেন্ট গুডলাক জোনাথনকে পরাজিত করে ইতিহাস সৃষ্টি করেন। নাইজেরিয়ার ইতিহাসে প্রথমবার কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্ট ভোটে হেরে ক্ষমতা ছাড়েন।

এরপর তিনি টানা দুই মেয়াদে (২০১৫-২০২3) গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তার দুর্নীতিবিরোধী কঠোর অবস্থান ও সুশাসনের প্রতিশ্রুতি সাধারণ নাগরিকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়।
বুহারির বিখ্যাত রাজনৈতিক দর্শন ছিল
“আমি সবার, আবার আমি কারও নই।”

রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের প্রস্তুতি
সরকারি সূত্রে জানা গেছে, মুসলিম ধর্মাবলম্বী বুহারিকে তার নিজ রাজ্য উত্তরপশ্চিমাঞ্চলীয় কাটসিনায় ইসলামি রীতিনীতিমেনে দাফন করা হবে।
মরদেহ দেশে পৌঁছানোর পর রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা ও দাফনের ব্যবস্থা করা হবে।

১৯৮০-এর দশকের সেনাশাসক থেকে গণতান্ত্রিক রাষ্ট্রনায়কে রূপান্তরিত হওয়া মুহাম্মাদু বুহারি আফ্রিকার রাজনৈতিক ইতিহাসে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত হয়ে থাকবেন। তার মৃত্যুতে নাইজেরিয়ার রাজনৈতিক অঙ্গনে গভীর শোক নেমে এসেছে।র্

খবরওয়ালা/টিএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।