সুত্রাপুরে গ্যাস বিস্ফোরণের ঘটনায় দগ্ধ শিশুটি মারা গেছে

রাজধানীর সুত্রাপুর কাগজি টোলার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ শিশু আয়েশা (১) মারা গেছে।

সোমবার (১৪ জুলাই) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে শিশুটি মারা যায় বলে জানিয়েছেন জাতীয় বার্ন ইনিস্টিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান।

তিনি জানান, গত শুক্রবার ভোরের দিকে সূত্রাপুর এলাকা থেকে একই পরিবারের মা-বাবা এবং তাদের তিন সন্তানকে দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছিল। আজ (সোমবার) রাতের দিকে চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে মারা যায় শিশু আয়েশা। তার শরীরে ৬৩ শতাংশ দগ্ধ হয়েছিল।

বর্তমানে শিশুটির বাবা রিপন ৬০ শতাংশ, মা চাঁদনী ৪৫ শতাংশ, ভাই রোকন ৬০ শতাংশ ও তামিম ৪২ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

তিনি আরও জানান, দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় আহতদের সবাইকেই বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি দেওয়া হয়েছে। সবার অবস্থাই আশঙ্কাজনক।

দগ্ধ রিপনের মামা জাকির হোসেন বলেন, আমার ভাগিনা পেশায় ভ্যানচালক। গত শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে পরিবারের সবাইকে নিয়ে তারা ঘুমিয়ে ছিল। হঠাৎ তাদের ঘরে বিস্ফোরণ হয়। আমরা ধারণা করছি, গ্যাস লিকেজ থেকে ঘটনাটি ঘটে থাকতে পারে। এ ঘটনায় রাতের দিকে শিশু আয়েশা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। চিকিৎসক জানিয়েছেন আমার ভাগিনার পরিবারের অন্যান্য সবার অবস্থাই আশঙ্কাজনক।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।