‘আত্মহত্যা’ নিয়ে যা বললেন অপু বিশ্বাস

অপু বিশ্বাস ‘আত্মহত্যা’ করেছেন! সম্প্রতি এমনই এক চাঞ্চল্যকর গুজবের শিকার হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেত্রী। যদিও পুরো খবরটি মিথ্যা, বানোয়াট ও প্রমাণহীন।

চলতি বছর জুনে ছড়ানো হয়েছিল অপু বিশ্বাস নাকি গলায় ফাঁস দিয়েছেন! কিন্তু যাচাই করে ফ্যাক্টচেকিং প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার জানায়, খবরটি পুরোপুরি মিথ্যা এবং কোনো বিশ্বাসযোগ্য সূত্রেই প্রমাণিত নয়। বিশ্লেষকদের ভাষ্যে, কিছু অসাধু ব্যক্তি বিনামূল্যে ডোমেইন ব্যবহার করে ব্লগসাইট খুলে তারকাদের ঘিরে এ ধরনের গুজব ছড়াচ্ছে। এর ফলে সাধারণ মানুষের মধ্যে মিথ্যা আতঙ্ক ও বিভ্রান্তি তৈরি হচ্ছে। মূলত দেশীয় বিনোদন জগতের তারকারাই এর প্রধান শিকার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে খোলামেলা কথা বলেছেন অপু বিশ্বাস। তিনি বলেন, ‘এ ধরনের গুজব তো নতুন না। বিশেষ করে এখন সোশ্যাল মিডিয়াতে হঠাৎ দেখি কেউ মারা গেছে, একবার শুনি আমি মারা গেছি! সেই সময় আমার বোন পর্যন্ত আমাকে ফোনে পাচ্ছিল না, তখন কী যে আতঙ্ক! এমনটা শুধু আমার সঙ্গে না, অন্যান্য আর্টিস্টদের সঙ্গেও ঘটছে, যতটুকু দেখেছি।’

নিজেকে নিয়ে এমন মিথ্যা সংবাদ ছড়ালে কী মনে হয়? অপু বিশ্বাসের জবাব, ‘আসলে কিছু মনে করি না।

আমি এসবকে বিনোদনের অংশ হিসেবেই দেখি। মানুষ তো যেভাবেই হোক অন্যকে এন্টারটেইন করতে চায়, মেসেজটা সেভাবেই ছড়ায়।’

খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।