নাটোরে নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নাটোরের লালপুরে মোরশিদা খাতুন (২০) নামের এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৬ জুলাই) সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে উপজেলার কদিমচিলান ইউনিয়নের গোধড়া গ্রামের একটি ছাগলের খামার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মোরশিদা উপজেলার দাইরপাড়া গ্রামের মো. সাদ্দাম মন্ডলের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সাদ্দাম ছাগলের জন্য ঘাস কাটতে মাঠে যান। পরে সাদ্দামের বাবা আলাউদ্দিন মন্ডল খাবার নিয়ে খামারে গিয়ে দেখেন পুত্রবধূ মোরশিদা গলায় ওড়না পেঁচিয়ে তীরের সঙ্গে ঝুলছেন।

আলাউদ্দিনের চিৎকারে আশপাশের লোকজন এসে মরদেহটি নিচে নামিয়ে রাখেন। পরিবারের দাবি, মোরশিদা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং মাঝেমধ্যেই আত্মহত্যার চেষ্টা করতেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল হক বলেন,  এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।