চট্টগ্রামে পুকুর থেকে অস্ত্র উদ্ধার, আটক ১

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পুকুর থেকে দুটি বন্দুক, অস্ত্র তৈরির সরঞ্জাম এবং নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এসময় আব্দুল মজিদ (৪২) নামের একজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোর ৬টার দিকে বরুমচড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মুসলিম আহমদ চৌধুরীর বাড়ির একটি পুকুর থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

আটককৃত আব্দুল মজিদ মৃত মুসলিম আহমদ চৌধুরীর ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুকুরে ঘাটের নিচ থেকে একটি দেশীয় এলজি, একটি তুর্কির তৈরি একনলা বন্দুক, আট রাউন্ড কার্তুজ, অস্ত্র তৈরির সরঞ্জাম ও নগদ ৩ লাখ ৬৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।