বাউফলে স্বেচ্ছাসেবক দলের নেতা লাঞ্ছিত, জামায়াতের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ

পটুয়াখালীর বাউফলে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে লাঞ্ছিত করার অভিযোগে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি।

শুক্রবার (১ে৮ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলা সদর ইউনিয়নের বিলবিলাস বাজার এলাকায় এ কর্মসূচি পালন করে বাউফল উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী ফারুক, সাধারণ সম্পাদক জায়েদ মাহমুদ ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক খলিলুর রহমান।

এর আগে সকালে বাউফল থানায় লিখিত অভিযোগ দেন স্বেচ্ছাসেবক দল বাউফল ইউনিয়নের সদস্য সচিব মো. মহিবুল্লাহ। 

অভিযোগে তিনি উল্লেখ করেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বিলবিলাস বাজারে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে জামায়াত নেতা আবদুস সোবাহান প্যাদা, ড. শফিকুল ইসলাম মাসুদের বড় ভাই মো. আজাদসহ কয়েকজন মিলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং প্রকাশ্যে গুমের হুমকি দেন।

মহিবুল্লাহ বলেন, ‘তারা আমাকে প্রকাশ্যে গুম করে ফেলার হুমকি দিয়েছে। আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। স্থানীয়রা এগিয়ে না এলে তারা আমাকে বড় কিছু করে ফেলত।’

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন জামায়াত নেতা আবদুস সোবাহান প্যাদা। তিনি বলেন, ‘অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। বাউফলে জামায়াতের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বিএনপি অপপ্রচার চালাচ্ছে।’

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান সরকার বলেন, ‘অভিযোগ পেয়েছি, যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।