নিখোঁজের দুইদিন পর যুবকের মরদেহ মিলল ঝোপে

পটুয়াখালীর কুয়াকাটায় নিখোঁজের দুই দিন পর সবুজ হাওলাদার (২৩) নামের এক জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে মহিপুরের শরিফপুর এলাকায় একটি পরিত্যক্ত বাড়ির ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সবুজ ওই এলাকার বাসিন্দা বাশার হাওলাদারের ছেলে। মরদেহের গলায় গামছা পেঁচানো অবস্থায় ছিল।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে সবুজের সঙ্গে তার স্ত্রী আমেনার ঝগড়া হয়। পরদিন আমেনার ভাই বাড়িতে এসে তাকে শাসিয়ে আমেনাকে নিয়ে চলে যায়। রাত ১১টার দিকে সবুজ বন্ধু লালচানের নম্বর থেকে আমেনাকে ফোন করে জানায়, গাঁজা সেবনের একটি ছবি নিয়ে তার বন্ধুদের সঙ্গে বিরোধ হয়েছে এবং সবাই তাকে দায়ী করছে।

এরপর থেকেই সবুজ এবং লালচানের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। দীর্ঘ সময় যোগাযোগ না হওয়ায় স্বজনরা উদ্বিগ্ন হয়ে পড়েন।

শুক্রবার বিকেলে স্থানীয় এক নারী গরু চড়াতে গিয়ে ঝোপের মধ্যে মরদেহ দেখে পুলিশে খবর দেন।

মহিপুর থানার ওসি মাহমুদ হাসান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। মরদেহ থানায় রাখা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।