সুনামগঞ্জের হাওরের পানিতে ডুবে প্রাণ গেলো মা–মেয়ে ও বৃদ্ধার

সুনামগঞ্জের মধ্যনগরে পৃথক ঘটনায় হাওরের পানিতে ডুবে মা–মেয়ে ও এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) সুনামগঞ্জে মধ্যনগর বাজারসংলগ্ন সোমেশ্বরী নদীতে নৌকাডুবিতে শামছুন নাহার বেগম (৭০) মারা যায়।

অন্যদিকে, বিলকিছ আক্তার (৩১) ও তার মেয়ে বিথি আক্তার (৩) আলমপুর বাজারে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় বাড়ি ফেরার পথে নোয়ানগর গ্রামের একটি ডুবে থাকা সড়ক পার হওয়ার সময় পাশের গভীর গর্তে পড়ে যান তারা।

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে হাওরের পানিতে মা ও মেয়ের মরদেহ ভেসে ওঠে। পরে পুলিশ ও স্থানীয়রা লাশ উদ্ধার করেন।

মধ্যনগর থানার উপপরিদর্শক (এসআই) লুৎফুর রহমান বলেন, ‘পানিতে ডুবে মা ও মেয়ে এবং নৌকা ডুবে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।