পেটের মেদ কমাতে সহায়ক ৩ ভিটামিন

বর্তমান সময়ে অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, ফাস্টফুডে আসক্তি ও দীর্ঘসময় বসে থাকার কারণে পেটে মেদ জমা খুব সাধারণ একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এটি শুধু যে সৌন্দর্যহানিকর তা-ই নয়, বরং ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও স্থূলতার ঝুঁকিও বাড়ায়। সেক্ষেত্রে ৩টি নির্দিষ্ট ভিটামিন আপনার পেটের চর্বি কমাতে সহায়ক হতে পারে। 

অনেকে খাওয়া-দাওয়ায় সচেতনতা আনা কিংবা নিয়মিত জিম করেও পেটের মেদ কমাতে ব্যর্থ হন। এই পরিস্থিতিতে, কিছু নির্দিষ্ট ভিটামিন শরীরকে ভেতর থেকে সহায়তা করতে পারে মেদ ঝরাতে। নিচে এমন তিনটি কার্যকর ভিটামিন তুলে ধরা হলো—

১. ভিটামিন সি – চর্বি গলানোর প্রাকৃতিক সহায়ক
ভিটামিন সি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট, যা বিপাকক্রিয়া বাড়িয়ে চর্বি গলানোর প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। লেবু, কমলা, পেয়ারা, স্ট্রবেরির মতো ফলে এই ভিটামিন প্রচুর পরিমাণে থাকে।
সকালে এক গ্লাস হালকা গরম পানিতে লেবুর রস মিশিয়ে খেলে হজমশক্তি বাড়ে এবং শরীর থেকে টক্সিন বের হয়ে যায়, যা পেটের মেদ কমাতে সহায়ক।

২. ভিটামিন ডি – পেশি শক্তিশালী করে, চর্বি নিয়ন্ত্রণে রাখে
যদিও এটি সরাসরি চর্বি কমায় না, তবে পেশিকে শক্তিশালী করে এবং ফ্যাট কোষের গঠন নিয়ন্ত্রণ করে।
গবেষণায় দেখা গেছে, যাদের শরীরে ভিটামিন ডি-এর ঘাটতি রয়েছে, তাদের পেটের মেদ বেশি হওয়ার প্রবণতা থাকে। প্রতিদিন ১৫–২০ মিনিট সূর্যের আলোতে থাকলে শরীর ভিটামিন ডি পায়। পাশাপাশি, দুধ, ডিমের কুসুম, সামুদ্রিক মাছ ইত্যাদি খেয়েও এটি পাওয়া যায়।

৩. ভিটামিন বি১২ – বিপাক বাড়ায়, শক্তি জোগায়
ভিটামিন বি১২ শরীরের বিপাকক্রিয়া বাড়িয়ে জমে থাকা চর্বি পোড়াতে সাহায্য করে এবং সারাদিনের কাজে শক্তি দেয়।
ডিম, মাছ, মাংস, দুধ ও দুগ্ধজাত খাদ্য এই ভিটামিনের ভালো উৎস। সকালে এক গ্লাস দুধে সামান্য মধু মিশিয়ে খাওয়া যেতে পারে অতিরিক্ত উপকার পেতে।

Z পেটের মেদ কমাতে সহায়ক ৩ ভিটামিনতবে মনে রাখা জরুরি—শুধু ভিটামিন খেলেই মেদ কমবে না। এর সঙ্গে প্রয়োজন সুষম খাদ্য, পর্যাপ্ত ঘুম, পর্যাপ্ত পানি ও নিয়মিত ব্যায়াম। জাঙ্ক ফুড এড়িয়ে চলা এবং সক্রিয় জীবনযাপনই দীর্ঘমেয়াদে সুফল আনবে।

ভিটামিন সাপ্লিমেন্ট নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, কারণ অতিরিক্ত গ্রহণ শরীরের ক্ষতি করতে পারে।

সূত্র : নিউজ ১৮ বাংলা

খবরওয়ালা/টিএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।