খুলনায় বাংলা মদপানে ৫ জনের মৃত্যু

খুলনায় অতিরিক্ত বাংলা মদপানে পাঁচজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৯জুলাই) সন্ধ্যায় খুলনা মহানগরী পূজা খোলা এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন- বয়রা সেরের বাজার মোড়ের বাসিন্দা আব্দুর রবের ছেলে বাবু (৫০), বয়রা মধ্যপাড়া এলাকার বাসিন্দা আব্দুস সামাদের ছেলে সাবু (৬০), বয়রা জংশন রোডের বাসিন্দা গৌতম কুমার বিশ্বাস (৪৭), আজিবর (৫৯) ও তোতা (৬০)।

এছাড়া মহানগরীর খালিশপুর দাসপাড়া এলাকার বাসিন্দা সনু গুরুতর অসুস্থ হওয়ায় তাকে খুলনা বিশেষায়িত হাসপাতালের লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

সোনাডাঙ্গা মডেল থানার অপারেশন অফিসার উপ-পরিদর্শক (এসআই) আবদুল হাই বলেন, ‘দুপুরে বয়রা এলাকায় তোতা মিয়ার হোটেলে এ ঘটনাটি ঘটে। মৃত ব্যক্তিরা সেখানে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাদের কয়েকজনকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। ওখানে কয়েকজন মারাও যান। মারা গেলে পরিবারের সদস্যরা তাদের মরদেহ বাড়িতে নিয়ে যান।

এসআই জানান, সনু নামের এক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা বিশেষায়িত হাসাপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। খবর পাওয়ার পরপর পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।