খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: 4শে শ্রাবণ ১৪৩২ | ১৯ই জুলাই ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
রাজধানীর পল্লবীতে বিহঙ্গ পরিবহনের একটি বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে আতঙ্ক ছড়িয়েছে।
শনিবার (১৯ জুলাই) রাত ৮টার দিকে সিরামিক রোডে দাঁড়িয়ে থাকা বাসটিতে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম জানান, দুর্বৃত্তরা বাসটিতে আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও বলেন, “ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চলছে।”
ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসে আগুন নাশকতার উদ্দেশ্যে দেওয়া হয়েছে। তবে দ্রুতই আগুন নিয়ন্ত্রণে আনা হয়।”