বিষাক্ত মদপানে খুলনায় আরও দুইজনের মৃত্যু

বিষাক্ত মদপানে খুলনায় আরও দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। দুজনের একজন শুক্রবার রাতে এবং অপরজন শনিবার রাতে মারা যান। খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার থুকড়ো বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এর আগে খুলনা মহানগরীতে একই কারণে পাঁচ জনের মৃত্যু হয়। এতে গত চারদিনে খুলনা জেলা ও মহানগরীতে প্রাণ হারালেন মোট সাতজন।

নতুন করে নিহত দুজন হলেন— থুকড়ো বাজার এলাকার বাসিন্দা রেজওয়ান গাজীর ছেলে রবিউল গাজী এবং একই এলাকার বাসিন্দা জাবের সরদারের ছেলে রাসেল সরদার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৮ জুলাই) রাতে তারা দুজনই স্পিরিট জাতীয় অ্যালকোহল পান করেন। রাতে রবিউলের অবস্থার অবনতি হলে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরিবারের সদস্যরা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে জানিয়ে মরদেহ দাফন করেন। ময়নাতদন্ত হয়নি।

অন্যদিকে রাসেল সরদার (৩৫) অসুস্থ হয়ে পড়লে তাকে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তারও মৃত্যু হয়। পরে তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ডুমুরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা বলেন, সংবাদ পেয়ে আমরা পুলিশ পাঠিয়েছি। রবিউল গাজী ও রাসেল সরদার নামে দুজন মারা গেছেন।

এর আগে শুক্রবার ও শনিবার বিকেলে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা এলাকায় পাঁজনের মৃত্যু হয়। তারা হলেন—বয়রা সেরের মোড় এলাকার বাবু (৫০), মধ্যপাড়ার সাবু (৬০), জংশন রোডের গৌতম কুমার বিশ্বাস (৪৭), আজিবর (৫৯) এবং পাবলিক কলেজের পেছনের এলাকার তোতা (৬০)। তোতার মরদেহ বরিশালের গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে।

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।