যশোরে ৯ থানায় চালু হলো অনলাইন জিডি সেবা

পুলিশি সেবাকে ডিজিটাল ও আরও সহজলভ্য করতে যশোর জেলার ৯টি থানায় চালু হলো অনলাইন জিডি সেবা। রবিবার (২০ জুলাই) যশোর কোতোয়ালি মডেল থানায় এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ সুপার রওনক জাহান। উদ্বোধনের সময় তিনি নিজে উপস্থিত থেকে সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন ও অনলাইন কার্যক্রম ঘুরে দেখেন।

পুলিশ সূত্র জানায়, আগে অনলাইনে কেবল হারানো ও প্রাপ্তি সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) করা যেত। তবে এখন থেকে বাসা থেকেই সব ধরনের জিডি করা সম্ভব। থানায় শারীরিকভাবে উপস্থিত হওয়ার প্রয়োজন নেই।

এ বিষয়ে পুলিশ সুপার বলেন, “পুলিশি সেবা দ্রুত ও সহজে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এখন থেকে যেকেউ ঘরে বসেই অ্যাপের মাধ্যমে ২৯টি ধরনের অপরাধের বিষয়ে অনলাইন জিডি করতে পারবেন। এতে পুলিশের প্রতি আস্থা বাড়বে এবং হয়রানিও কমবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, আহসান হাবীব, ওসি আবুল হাসনাত এবং ওসি (তদন্ত) কাজী বাবুল।

অনুষ্ঠান শেষেই প্রথম অনলাইন অভিযোগ করেন শহরের শেখহাটি এলাকার রহিমা বেগম (৫১)। স্বামীর নির্যাতনের অভিযোগ জানাতে তিনি থানায় আসেন এবং ডিউটিরত এক অফিসারের সহায়তায় নিজের মোবাইল থেকেই অনলাইনে অভিযোগ করেন। তিনি জানান, আগে বাইরে গিয়ে দোকানে অপেক্ষা করে অভিযোগ লিখিয়ে জমা দিতে হতো, এখন নিজেই অনলাইনে অভিযোগ করতে পারছি।

Z যশোরে ৯ থানায় চালু হলো অনলাইন জিডি সেবাপুলিশ জানিয়েছে, গুগল প্লে স্টোর থেকে ‘অনলাইন জিডি’ অ্যাপ ডাউনলোড করে একবার রেজিস্ট্রেশন করলেই সেবা পাওয়া যাবে। প্রয়োজনে ২৪ ঘণ্টা চালু থাকা হেল্পলাইন নম্বর ০১৩২০০০১৪২৮-এ যোগাযোগ করা যাবে। অভিযোগকারী চাইলে তার অভিযোগের অগ্রগতি অনলাইনে দেখতে পারবেন এবং তদন্ত কর্মকর্তার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন।

এ সেবায় গ্রামাঞ্চলের বাসিন্দারাও ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে অনলাইন জিডির সহায়তা নিতে পারবেন, ফলে যাতায়াত ও সময় সাশ্রয় হবে এবং ট্র্যাকিং সুবিধার মাধ্যমে অভিযোগ প্রক্রিয়াটি হবে আরও স্বচ্ছ ও নিরাপদ।

খবরওয়ালা/টিএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।